নববী গল্প সীরাতের ঘটনাসমূহ নতুন আঙ্গিকে
নববী গল্প
এই বইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সাতচল্লিশটি স্মরণীয় ঘটনা তুলে ধরা হয়েছে—ঐতিহাসিক ধারাবাহিকতার বাঁধনে নয়, বরং এক নতুন আঙ্গিকে, যেখানে প্রতিটি ঘটনা একটি জীবন্ত চিত্র হয়ে পাঠকের সামনে উপস্থিত হয়।
প্রতিটি গল্পের শেষে রয়েছে তাৎপর্য ও শিক্ষার একটি অংশ, যা পাঠককে ঘটনার গভীরে প্রবেশ করে নবীজির (সা) চারিত্রিক মাধুর্য, ব্যক্তিত্বের পরিপূর্ণতা ও আচরণের ভারসাম্য উপলব্ধি করতে সাহায্য করে।
এই বই কেবল পড়ার জন্য নয়, বরং অনুভব করার জন্য রচিত—যাতে পাঠকের হৃদয়ে নবীজির (সা) প্রতি ভালোবাসা আরো গভীর হয় এবং তাঁর সুন্দর আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হতে পারে।
আবদুল ওয়াহহাব আত-তারীরী
نشر :